দেশে স্পটিফাই বিজ্ঞাপনে এইচটিটিপুল বাংলাদেশ

১১ মে, ২০২১ ১৬:০১  
আলেফ হোল্ডিং কোম্পানির এইচটিটিপুল বাংলাদেশ বাংলাদেশে স্পটিফাই-এর স্থানীয় বিজ্ঞাপন ও বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছে। স্পটিফাই-এর বাংলাদেশে যাত্রা শুরুকালে এইচটিটিপুল দেশের প্রধান বিজ্ঞাপনদাতা যেমন ইউনিলিভার, বিকাশ, বার্জার পেইন্টস, ইনডেক্স গ্রুপ –এর মতো প্রতিষ্ঠানকে স্পটিফাই-এর লঞ্চ পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ করে। পূর্ববর্তী চুক্তি অনুসারে এইচটিটিপুল বাংলাদেশ স্পটিফাই-এ দেশব্যাপী বিজ্ঞাপন কার্যক্রম পরিচালনা করতে দেশীয় বিজ্ঞাপনদাতাদের সকল প্রকার সহায়তা করবে। স্পটিফাই পার্টনার ডিরেক্টর, এইচটিটিপুল অ্যানা গরকা বলেন, “ বাংলাদেশে স্পটিফাই-এর সাথে আমাদের এক্সক্লুসিভ পার্টনারশিপ নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। স্পটিফাই-এর সাথে ইউরোপিয়ান ও সিআইএস মার্কেটে কাজ করে আমরা বিস্তর অভিজ্ঞতা অর্জন করেছি এবং এখন আমরা এশিয়া থেকে আরো অভিজ্ঞতা অর্জনে আশাবাদী। আমরা যেসকল ব্র্যান্ড এবং এজেন্সিদের সাথে কাজ করি, তাদের ক্যাম্পেইন পরিচালনা করতে উচ্চতর স্ট্র্যাটেজি, সহায়তা এবং ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে সব রকম সাহায্য করি। একারনে আমাদের লঞ্চ পার্টনারদের সাথে যে সম্পর্ক তৈরি হয়েছে, তা ভবিষ্যতে দীর্ঘস্থায়ী পার্টনারশিপে পরিবর্তিত হবে এবং আরো সফলতা নিয়ে আসবে বলে আমরা আশাবাদী”। বার্জার পেইন্ট, মিডিয়া এবং ডিজিটাল প্রোজেক্ট ম্যানেজার, নামিব ইতমাম বলেন, “ স্পটিফাই-এর সাহায্যে আমাদের পণ্য আমরা যেরকম ক্রেতাদের কাছে পৌঁছে দিতে চাই শুধু তাদেরকে কাছেই পৌছাতে সক্ষম হয়েছি। বিশেষ করে আমদের লক্ষ্য যখন নতুন প্রজন্ম। আজকের বিশ্ব দিন দিন আরো ডিজিটাল হয়ে উঠছে এবং ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সিদ্ধান্তকারির অনেকেই আজ স্পটিফাই নিয়ে ব্যস্ত থাকে। যার ফলে এর মাধ্যমে আমাদের জন্য বিজ্ঞাপন ও আরো নানা উপায় তাদের সাথে সংযুক্ত হওয়া আরো সহজ হয়েছে”।